বিক্রিতে কড়াকড়িসহ নতুন মোড়কে আসছে অ্যান্টিবায়োটিক

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০১:১৭ পিএম

রাজধানীসহ দেশের ফার্মেসিগুলোতে অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে মুড়ি মুড়কির মতো। আইইডিসিআরের সাম্প্রতিক গবেষণা বলছে, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণে বিভিন্ন রোগের জীবাণু এখন ওষুধ প্রতিরোধী হয়ে পড়েছে। ফলে বেশ কিছু রোগের ক্ষেত্রে এটি আর কোনো কাজ করছে না। যার ফলে ঘটছে রোগীর মৃত্যুও। তাই এর অপব্যবহার রোধে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

অধিদপ্তরটি জানিয়েছে, নাগরিক সচেতনতা বাড়াতে সিগারেটের মোড়কের মতো অ্যান্টিবায়োটিকের প্যাকেটেও থাকবে স্বাস্থ্য সতর্কতা। এর মোড়কের রঙ হবে লাল। আর ফার্মেসিগুলোতে বন্ধ করা হবে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি। সেই সঙ্গে পূর্ণ কোর্স ছাড়া বিক্রি হবে না খুচরা বিক্রি। 

সরেজমিন রাজধানীর ফার্মগেট এলাকার একটি ফার্মেসিতে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন বিক্রি করতে দেখা যায়। অথচ পরামর্শপত্র ছাড়া এমন ওষুধ বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সেই নির্দেশনার কোনো তোয়াক্কা করছে না দেশের অধিকাংশ ফার্মেসিগুলো। 

image


ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ ইউসুফ বলেন, খোদ রাজধানীতেই মুড়ি মুড়কির মতো দেদারে বিক্রি হচ্ছে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক। এই পরিস্থিতিতে ওষুধটির ব্যবহার সংক্রান্ত একটি নীতিমালা করা হয়েছে। এই নীতিমালা মতে এখন থেকে সিগারেটের প্যাকেটের মতো অ্যান্টিবায়োটিক ওষুধের মোড়কেও থাকবে স্বাস্থ্য সতর্কতা। আবার কোর্স কমপ্লিট ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রিতে থাকবে নিষেধাজ্ঞা। 

image


এদিকে দেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর কোথাও স্বীকৃত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি হয়না। কিন্তু এর যথেচ্ছ ব্যবহারে তৈরি হয়েছে নানা জটিলতা।

আরও পড়ুন: করোনা টিকার চতুর্থ ডোজের সুপারিশ

ইতিমধ্যে মানহীন অ্যান্টিবায়োটিক তৈরি করায় ২৭টি ফার্মেসির লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


একাত্তর/এসি

জাতীয় অত্যাবশ্যক ওষুধের তালিকায় ওষুধের সংখ্যা বাড়িয়ে ২৯৫ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
ওষুধের দাম বেড়ে যাওয়ায় যেকোনো মূল্যে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কমাতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর