আফগান মাদ্রাসায় বোমা হামলায় ১৫ জন নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৭:০২ পিএম

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি মাদ্রাসায় বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা আলজাজিরা। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। 

বুধবার (৩০ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাঙ্গান প্রদেশের রাজধানী আয়বাকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। 

হামলায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিত না হলেও, কমপক্ষে ১৬ জন নিহত হওয়ার কথা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

সামাঙ্গান প্রদেশের তালেবান মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির জানান, দুপুর পৌনে একটার দিকে শহরের কেন্দ্রস্থলের জাহদিয়া মাদ্রাসার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটে। নিহতদের বেশিরভাগই এই মাদ্রাসার শিক্ষার্থী। 

তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান মুহাজির। 

আরও পড়ুন: চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন আর নেই

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর বলেন, এই ক্ষমার অযোগ্য অপরাধের জন্য দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে কাজ করছে তদন্তকারী ও নিরাপত্তা বাহিনী। 

উল্লেখ্য, গত বছর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দেশটিতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানিয়ে আসছে তালেবান। তবে এক বছরে সেখানে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, যার কয়েকটির জন্য দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। 


একাত্তর/এসজে

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর