কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৮:৩৮ পিএম

পটুয়াখালীতে এক এইচএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রের সামনে কুপিয়ে জখম করার পর তাকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর সোয়া একটায় পৌর শহরের আবদুল করিম মৃধা কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আহত পরীক্ষার্থী মো. ফয়সাল আকন (১৮) সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজিখালি গ্রামের বেল্লাল আকনের ছেলে। তিনি পটুয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। 

আহত পরীক্ষার্থী ফয়সাল বলেন, তিনি জীববিজ্ঞান ২য় পত্র পরীক্ষা দিতে আবদুল করিম মৃধা কলেজের কেন্দ্রে যান। পরীক্ষা শেষে বের হলেই কেন্দ্রের গেট থেকে তাকে ৫-৬ জন লোক জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছিল। এসময় তিনি চিৎকার করলে তারা মারধর শুরু করে। এসময় তাদের মধ্যে জসিমের (২২) কাছে থাকা ছুরি দিয়ে তাকে কুপিয়ে তার হাত ও পিঠে জখম করে। পরে কলেজের প্রিন্সিপালের কক্ষে গিয়ে আশ্রয় নেন তিনি। 

কেন তাকে কুপিয়ে জখম করা হয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান ফয়সাল। 

পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম সাইফুদ্দিন জানান, আহত ওই শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

আরও পড়ুন: মোল্লাহাটে অজ্ঞাত বাসের চাপায় পথচারী নিহত

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।  


একাত্তর/জো

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর