বাউফলে বাচ্চাদের না পেয়ে ২০ জনকে কামড়ালো মা কুকুর

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম

পটুয়াখালীর বাউফলে কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। উপজেলার কালিশুরী বন্দরে শনিবার দুপুর থেকে শুরু সন্ধ্যা পর্যন্ত ২০ জন আহত হওয়ার এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, কালিশুরী চৌরাস্তা এলাকায় জামাল মুন্সির নির্মানাধীন ভবনে কয়েকদিন আগে একটি মা কুকুর চারটি বাচ্চা প্রসব করে। শনিবার কুকুরটি বাচ্চাগুলো রেখে খাবারের সন্ধানে যায়। ফিরে এসে বাচ্চাগুলো দেখতে না পেয়ে মা কুকুরটি পাগলামি শুরু করে। এরপর ক্ষুদ্ধ কুকুরটি একে একে ২০ জনকে কামড়ে জখম করে। 

আহতদের মধ্যে পোনাহুড়া গ্রামের শাহজাহান হাওলাদার (৫০), নাসির উদ্দিন হাওলাদার (৫২), এনামুল মুন্সি (৩৫), রাফিয়া (৬), ইফাত (৩), রাবেয়া খান (২), সাধন কুলি (৫৫), নুরু মোল্লা (৭০) ইসমাইল (৪২) ও সোবাহান (৪৭) এর নাম পরিচয় জানা গেছে।  

কালিশুরী বাজারের ওষুধ ব্যবসায়ী ইসতিয়াক আহমেদ মঞ্জু সাংবাদিকদের বলেন, কুকুরের কামড়ে আহতরা ভ্যাকসিন না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কুকুরটির আতংকে কালিশুরী বাজারে থমথমে পরিবেশ বিরাজ করছে। অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। 

আরও পড়ুন: এবার বন্দুক-রাইফেল দিয়ে শেষ রক্ষা হবে না: ফখরুল

কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল সিকদার বলেন, কুকুরের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।  

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, এই মুহুর্তে আমাদের হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ নেই, আক্রান্তদের বাইরে থেকে ভ্যাকসিন সরবরাহের পরামর্শ দেয়া হয়েছে।


একাত্তর/আরবিএস  

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শেরপুরের শ্রীবরদীতে কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশুসহ ১৫ জন। শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার চার গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও...
প্রয়োজনীয় সংরক্ষণ ও পরিচর্যার অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গ্রে-হাউন্ড কুকুর। এক সময় উপজেলার নোয়াগাঁও গ্রামের প্রতিটি বাড়িতে এই জাতের কুকুর লালন পালন হলেও এখন মাত্র একটি...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর