তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০১:২৭ পিএম

শেরপুরের নকলায় তালাবন্ধ ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। 

রোববার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শাহনাজ বেগম (৪০) ওই গ্রামের বিষু মিয়ার মেয়ে ও রাসেল মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জানকিপুর এলাকার মানিক মিয়ার সাথে প্রায় ৯ বছর আগে বিয়ে হয় শাহনাজের সাথে। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে। কিন্তু পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতে চলে যায় শাহনাজ। প্রায় ৪ বছর আগে গাজীপুর জেলার শ্রীপুরের মজিবর রহমানের ছেলে রাসেলের বাসায় ভাড়া থাকাকালীন সময়ে তার দ্বিতীয় বিবাহ হয় রাসেলের সাথে। এক বছর পরেই শাহনাজ তার স্বামীকে নিয়ে নিজ বাড়ি শেরপুরের নকলার জানকিপুরে চলে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 

পরিবারের সদস্যরা জানান, সকালে পরিবারের সদস্যরা শাহনাজকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে দেখে শাহনাজ ঘরের এক কোনায় ফ্লোরে চিৎ হয়ে পড়ে আছে এবং আশপাশে রক্ত ছড়িয়ে আছে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে শাহনাজের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: রাজবাড়ীতে ইয়াবাসহ আট মামলার আসামি গ্রেপ্তার

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া জানান, সুরতহালে মরদেহের চোখ ও মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। তদন্ত চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর