তালাবন্ধ ঘরে মরদেহ উদ্ধারের ঘটনায় গৃহবধূর স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৪:১৮ পিএম

শেরপুরের নকলায় তালাবন্ধ ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ১২ ঘণ্টা পর র‌্যাব-১৪ ও পুলিশের যৌথ অভিযানে নিহত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শেরপুরের নকলায় স্ত্রী শাহনাজ পারভীনকে (৪০) হত্যার পর স্বামী রাসেল মিয়া (৪৫) পালিয়ে গাজীপুরের শ্রীপুরে আসেন। তিনি ওই এলাকার মজিবর মিয়ার ছেলে। রাজমিস্ত্রির কাজ করতেন রাসেল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, রোববার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর এলাকায় তালাবন্ধ ঘর থেকে শাহনাজ পারভীনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকেই তার স্বামী রাসেল মিয়া পলাতক ছিলেন। পরে রাত আটটার দিকে তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে রাসেল মিয়াকে র‌্যাব-১৪ ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: লেগুনা থেকে পড়ে দশম শ্রেণির ছাত্রী নিহত

এদিকে, অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করায় নিহত শাহনাজের মা লাকি বেগম স্বস্তি প্রকাশ করে তার উপযুক্ত বিচার দাবি করেন।

নিহতের মেয়ে মাহিমা আক্তার (১৮) অভিযোগ করে জানান, তার মাকে প্রতিনিয়ত নির্যাতন করতেন রাসেল মিয়া। মাহিমা তার মায়ের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।


একাত্তর/জো

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর