বাকিতে মোবাইল ক্রয়, পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০২:০২ পিএম

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মুঠোফোন ব্যবসায়ী হামিদুর রহমান জনি হত্যা মামলার একমাত্র আসামি সজিব আহমেদ অপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। 

সোমবার কুষ্টিয়া জেলার মনহরদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব। 

গ্রেপ্তারকৃত অপু হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। 

র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো: রাসেল জানান, মোবাইল ব্যবসায়ী জনি হত্যা ও মামলার পর থেকেই র‌্যাব মূল আসামি গ্রেপ্তারে অভিযানে নামে।

আরও পড়ুন: চার জানুয়ারি গাইবান্ধায় আবার ভোট

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আসামি অপু কুষ্টিয়া জেলার মনহরদি গ্রামে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জেলার হরিনাকুন্ডু উপজেলা বাজারে মুঠোফোনের ব্যবসা ছিলো জনির। অভিযুক্ত আসামি অপু কয়েকদিন আগে ওই দোকান থেকে ৬১ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল বাকিতে ক্রয় করে। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল সোমবার দুপুরে আসামি অপু দোকানে ঢুকে জনিকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।


একাত্তর/আরবিএস  

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
সারাদেশে ধারাবাহিক অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি ও মানবপাচারকারীসহ একাধিক দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর