চার জানুয়ারি গাইবান্ধায় আবার ভোট

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৩:৪৯ পিএম

আবারও ভোট নেওয়া হবে আলোচিত ও সমালোচিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের। এর জন্য দিনতারিখও ইতিমধ্যে ঠিক করে ফেলেছে নির্বাচন কমিশন। সংস্থাটি জানিয়েছে, আসছে নতুন বছরের চার জানুয়ারি আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

এর আগে গত ১২ অক্টোবর নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ওই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ পুরোপুরি বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।

সেদিন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা সিসিটিভি’র মাধ্যমে আমরা দেখেছি সেখানে অনেক অনিময় হচ্ছে। অনেক কেন্দ্রে আমরা গোপন ভোটকক্ষে অবৈধ অনুপ্রবেশ দেখেছি। অবৈধভাবে প্রবেশ করে ভোটারদের ভোট দিতে সহায়তা করছেন অথবা বাধ্য করছেন। এটা আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছি। আমাদের সঙ্গে উপস্থিত সাংবাদিকরাও এই চিত্র দেখেছেন। 

আরও পড়ুন: ১০ ডিসেম্বরের সমাবেশ আরামবাগে, প্রস্তাব বিএনপি’র

তিনি বলেছিলেন, আমরা দেখেছি, সম্ভবত পোলিং এজেন্ট তাদের গায়ের গেঞ্জিতে নির্বাচনের প্রতীক ছাপানো ছিল, যা নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।


একাত্তর/এসি

নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর