কলমাকান্দায় মাটির দেয়াল চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১০:৫৬ পিএম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মাটির দেয়ালে চাপা পড়ে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার লেঙরা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু রাজন ওই গ্রামের মো. মাসুদ মিয়া ও রোজিনা আক্তার দম্পতির একমাত্র সন্তান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটি নানা আব্দুল বারেকের বাড়িতে খেলা করছিল। এসময় তার নানাবাড়ির পুরাতন মাটির তৈরি একটি ভাঙ্গা রান্নাঘরের দেয়াল ভাঙ্গার কাজ করছিলেন বারেক। তার অজান্তে ওই দেয়ালের বিপরীত পাশে খেলা করছিল তার নাতি রাজন। হঠাৎ ভাঙা দেয়াল ধসে পড়ে রাজনের ওপর। দেখতে পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা মাটির দেয়ালের নীচ থেকে রাজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুন: নিয়ম মানছে না সাভার পৌরসভা, রাজউকের অভিযান

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের কোন ধরণের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির বাবার কাছে রাতেই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তবে, বহুদিন ধরেই সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেছে। তবে এবার...
পানি বাড়ার সাথে সাথে চোখের সামনে তলিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের কৃষকদের স্বপ্ন। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন হাওর-বিল প্লাবিত হয়ে পড়েছে।
নেত্রকোণার খালিয়াজুরীতে জাল ভোট দেওয়ার দায়ে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর