জার্মানির ক্ষেপণাস্ত্র নিতে রাজি হলো পোল্যান্ড

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০২:২৮ পিএম

পোল্যান্ডকে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিতে চাইলে জার্মানির সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ওয়ারশ৷ তাদের প্রস্তাব ছিল, প্যাট্রিয়ট ইউক্রেনকে দেয়া হোক৷ কিন্তু বার্লিন অনড় থাকায় আগের অবস্থান থেকে সরেছে পোল্যান্ড৷ খবর ডয়চে ভেলের।

পোল্যান্ডের এক গ্রামে একটি ক্ষেপণাস্ত্র পড়ার পরই দেশটির নিরাপত্তা জোরদার করতে প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম দিতে চেয়েছিল জার্মানি৷ তখন সেই প্রস্তাবে সাড়া না দিয়ে পোল্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনকে দেয়া হোক, তাহলে একসঙ্গে দুই দেশের নিরাপত্তাই জোরদার হবে৷ কিন্তু বার্লিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ন্যাটোর কোন সদস্য দেশই ইউক্রেনকে এরকম সহায়তা দেয়নি, সুতরাং জার্মানিও প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম ইউক্রেনকে দেবে না৷

বুধবার (৭ ডিসেম্বর) পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাসজাক জানান, জার্মানি যেহেতু রাজি নয়, তাই প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম ইউক্রেনে মোতায়েন না করে পোল্যান্ডে মোতায়েন করলেই চলবে, পোল্যান্ড তাতে রাজি৷

এক টুইট বার্তায় তিনি বলেন, ‘(জার্মানির সঙ্গে) কথা বলার পর ইউক্রেনকে সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় হতাশা নিয়েই সিদ্ধান্তটা নিতে হলো৷ প্যাট্রিয়ট ইউক্রেনের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হলে অবশ্য পোল এবং ইউক্রেনীয়দের নিরাপত্তা এক সঙ্গেই জোরদার হতো৷’

আরও পড়ুন: ১৫ বছর পর গেরুয়া মুক্ত দিল্লি, আম আদমির দখলে পৌরসভা

এদিকে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী বালসেজাক এবং জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন লামব্রেশট প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের বিষয়ে ‘নীতিগতভাবে একমত’ হয়েছেন৷ এখন দুই পক্ষের মধ্যে আকাশ সুরক্ষা ব্যবস্থাটি স্থাপনের বিষয়ে যাবতীয় কাজ শুরু করবে৷


একাত্তর/আরএ

আমেরিকা এবং ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলা ও শত শত কোটি ডলারের বোমা হামলাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মাটির নিচের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে পুনরায় সচল করে তুলেছে ইরান। মার্কিন ও...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন, তিনি যুদ্ধ অবসানের জন্য একটি লাভজনক চুক্তির দিকে এগিয়ে যাচ্ছেন, ঠিক তার কয়েক ঘণ্টার মাথায় বৃহস্পতিবার ভোরে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরানি বাহিনীর...
মার্কিন গোয়েন্দাদের কপালে এখন চিন্তার ভাঁজ! ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক কর্মকর্তারা এত দিন যে বড় বড় জয়গান গেয়ে আসছিলেন, তা এক ঝটকায় ধূলিসাৎ হয়ে গেল। মার্কিন...
ইরানের আক্রমণ থেকে ইসরাইলকে রক্ষা করতে গিয়ে আমেরিকা তার নিজের মজুদ রাখা অ্যান্টি-ব্যালাস্টিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মিসাইলের অর্ধেকই শেষ করে ফেলেছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর