শেষ আটের অগ্নিপরীক্ষায় ফ্রান্সের মুখোমুখি ইংল্যান্ড

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৮:০৪ পিএম

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে আল বায়াত স্টেডিয়ামে আজ রাত ১টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। উড়ন্ত ফেঞ্চদের সামনে দানবীয় ব্রিটিশরা কতোটা দাপট দেখাতে পারবে, তা নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। 

এর আগে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ইংল্যান্ড সেনেগালকে ৩-০ গোলে ও ফ্রান্স ৩-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে শেষ আটে উঠে আসে।

ফুটবল সংশ্লিষ্টদের মতে, আজকের ম্যাচ জয়ী দল হবে বিশ্বকাপের অন্যতম দাবিদার। শেষ আটে ফুল ফিট স্কোয়াড পাচ্ছে দু'দলই। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে ফরাসি কোচ দিদিয়ে বলেন, আমাদের দলের সকলেই টুর্নামেন্টের শুরু থেকেই শান্ত, ধীরস্থির। এটা কোয়ার্টার ফাইনাল, ম্যাচটাও গুরুত্বপূর্ণ। তবে বাড়তি চাপ নেওয়ার মতো কিছু নয়। লক্ষ্য অবশ্যই শেষ চারে যাওয়া। তার জন্য এই ম্যাচটাকেও উপভোগ করতে হবে।

আজকের ম্যাচের অন্যতম নির্ণায়ক হতে পারে গতি। এ প্রসঙ্গে তিনি বলেন, শুধু এই ম্যাচের ক্ষেত্রে নয়, যে কোনো ম্যাচের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। অনেক ম্যাচেই নির্ণায়ক ভূমিকা নেয়। গোল করার ক্ষেত্রে গতি জরুরি নাও হতে পারে। তবে দ্রুত আক্রমণে উঠলে প্রতিপক্ষর কাছে খুব কম সময় থাকে গুছিয়ে নেওয়ার। ইংল্যান্ড খুবই শক্তিশালী প্রতিপক্ষ। ওরা ধারাবাহিক ভালো খেলছে।

image


যদিও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়াটা ইংল্যান্ডের জন্য নিয়মে পরিণত হয়েছে। ১৯৫৪, ১৯৬২, ১৯৭০, ২০০২ ও ২০০৬ সালেও কোয়ার্টার থেকে বিদায় নিতে হয়েছিল ইংলিশদের। শেষ আটটি বিশ্বকাপের ছয়টিতেই ইউরোপিয়ান কোনো দলের সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হ্যারি কেইনরা। 

অন্যদিকে শেষ সাতটি আসরের পাঁচটিতেই ফ্রান্স কোয়ার্টার ফাইনালে খেলছে। এর মধ্যে রয়েছে শেষ তিনটি বিশ্বকাপ। এমন পরিসংখ্যানের সঙ্গে রয়েছে এমবাপে-জিরুদের মতো খেলোয়াড়রা।  

image


তবে কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে গোল হজম না করে মাঠ ত্যাগ করেনি ফ্রান্স। ফলে ফরাসি ডিফেন্স নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থকরা। 

বিশ্বকাপে ফ্রান্স ও ইংল্যান্ডের দেখা হয়েছে অনেকবার। ১৭টিতে ইংল্যান্ড ও ৯টিতে ফ্রান্স জিতেছে। আর ৫ ম্যাচ হয়েছে ড্র। ১৯৬৬ ও ১৯৮২ বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে দুটি ম্যাচেই পরাজিত হয়েছিল ফ্রান্স। এমবাপেরা এ সমীকরণ কতোটা বদলে দিতে পারবেন এখন সেটাই দেখার বিষয়। 


একাত্তর/আরবিএস  

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে কাতারকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে বড় এক লাফ দিল বসনিয়া ও হার্জেগোভিনা। বুধবার রাতের এই ম্যাচে ইউরোপীয় দলটি শুধু জয়ই তুলে নেয়নি, বরং ১৮ বছর...
মধ্যপ্রাচ্যের উত্তাপ আর বলকান অঞ্চলের লড়াই এবার আছড়ে পড়ছে আমেরিকার সিয়াটলে। বিশ্বকাপের বি-গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে রাত ১টায় মুখোমুখি হচ্ছে বসনিয়া-হার্জেগোভিনা এবং কাতার। দুই দলের সামনেই...
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর