ড্রোন হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন ওডেসার ১৫ লাখ মানুষ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১১:৫৬ এএম

ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলায় প্রায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

শনিবার (১০ ডিসেম্বর) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'ওডেসার পরিস্থিতি খুবই কঠিন। দুর্ভাগ্যবশত হামলা গুরুতর হওয়ায় বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল করতে কয়েক ঘণ্টা নয়, কয়েক দিন সময় লেগে যায়'। 

ইউক্রেনের জ্বালানি ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে নরওয়ে ১০০ মিলিয়ন ডলারের ডলারের সহায়তা পাঠাচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

গত অক্টোবর থেকেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে রাশিয়া। 

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দপ্তর থেকে জানানো হয়েছে, ওডেসা অঞ্চলের দুটি জ্বালানি অবকাঠামোতে ইরানে তৈরি শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। 

এদিকে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, ওডেসা ও মিকোলাইভ অঞ্চলে ১৫টি ড্রোন হামলা চালানো হয়েছে, যার মধ্যে ১০টি তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছেন। 

ওডেসার আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে শহরবাসীর জন্য বিদ্যুৎ সরবরাহ চালু হবে। তবে সম্পূর্ণ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে দুই থেকে তিন মাস সময় লেগে যেতে পারে। এর আগে ওডেসাবাসীকে শহর ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তা করে দেখার আহবান জানিয়ে প্রশাসনের ফেসবুক পেইজে একটি পোস্ট দেয়া হয়। 

তবে এটি রাশিয়ার 'হাইব্রিড যুদ্ধের উপাদান' কিনা তা ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তদন্ত করতে দেখছে বলে জানিয়েছেন ব্রাচুক। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলা হয়েছে। 

আরও পড়ুন: প্যারিসে মরক্কো ও ফ্রান্সের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

ওডেসার আঞ্চলিক কর্তৃপক্ষের কোনও প্রতিনিধি নাগরিকদের সরে যাওয়ার কোনও আহবান জানাননি বলে দাবি করেছেন ব্রাচুক। 

রাশিয়ার কাছে ড্রোন সরবরাহের অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। তবে শনিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী কয়েক মাসে রাশিয়াকে দেয়া ইরানের সামরিক সহায়তার পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর