কোনো ষড়যন্ত্র স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনে বাধা হবে না: মোমেন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১০:০৩ পিএম

বিদেশি কোনো চক্রান্ত অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করতে বাধা হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশ তার সংবিধানের নীতি, আদর্শ থেকে বিন্দু পরিমাণও সরেনি।

রোববার (১১ ডিসেম্বর) মানবাধিকার দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পূর্ব- পশ্চিমের অনেক কূটনীতিক অংশ নেন।

image


পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে মন্ত্রী জানান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ৭৬ জনের গুমের ঘটনা বাংলাদেশকে জানিয়েছে। ইতিমধ্যে ৩২ জনের তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী। 

এসময় সেমিনারে উপস্থিত আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাই কারো পরামর্শে নয়, সরকার জনগণের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়।

image


আরও পড়ুন: সিন্ধুর মধ্যে বিন্দু পদত্যাগে কিছু যায়-আসেনা: কাদের

তিনি বলেন, সংবিধান সমুন্নত রেখেই দেশে মানবাধিকার রক্ষার কাজ চলছে। দেশের জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে আমরা কতটুকু সঠিক পথে আছি। 


একাত্তর/এসি

শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর