সিন্ধুর মধ্যে বিন্দু পদত্যাগে কিছু যায়-আসেনা: কাদের

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০৮:৩৬ পিএম

জাতীয় সংসদ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণার পর পাঁচজনের পত্র গ্রহণ করেছেন স্পিকার। এদিকে বিএনপির এমপিদের এই পদত্যাগকে ‘বিন্দু’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, জাতীয় পার্টির ২৬ জন এমপি সংসদে আছেন, তারা যাচ্ছেন না। সবাই আছে, সিন্ধুর মধ্যে বিন্দুর পদত্যাগে কিছু আসে-যায় না। এতে সংসদের কিছুই হবেনা।

বিএনপির সংসদ সদস্যরা ভুল করেছেন মন্তব্য করে কাদের বলেন, এই পরামর্শ বিএনপিকে যারা দিয়েছে তারা অচিরেই পস্তাবে।

রোববার (১১ ডিসেম্বর) বিকেল মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, আওয়ামী লীগের শেকড় অনেক নিচে, এটা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সম্ভব না। বিএনপির সমাবেশ নিয়ে আতঙ্ক ছিল। ১০ তারিখ চলে গেছে, সব ভয়ের মেঘ চলে গেছে। 

আওয়ামী লীগ নোংরা রাজনীতি করেনা উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ভদ্র দল। এখানে খালেদা জিয়ার নামও বেগম খালেদা বলার চর্চা চলছে।

এসময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, আজকে দূতাবাসও পুলিশের ওপর হামলায় উদ্বেগ জানায়। যুক্তরাষ্ট্রে প্রতিদিন নারী ধর্ষিত হয়, তখন কোথায় যায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার। ফিলিস্তিনে প্রকাশ্যে হত্যা করা হলো, কী বিচার করেছে আমেরিকা?  ইজরায়েলকে আদর করেন, তাদের অন্যায়ের বিচার করেন না, তখন মানবাধিকার কোথায় যায়? 

তিনি বলেন, উন্নয়ন আর অর্জনে শেখ হাসিনার বিকল্প নেই। ৭৫ এর পরে বাংলাদেশের এতো ভালো মানুষ জন্মায়নি।

করোনা ও এর পরে অর্থনৈতিক সঙ্কট শেখ হাসিনা সামলে নিয়েছেন উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের কাছে এখনও পাঁচ মাসের রিজার্ভ আছে। বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই।

কাদের বলেন, স্টকে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আগে মানুষ বাঁচাতে হবে, তাই এখন উন্নয়ন কাজ একটু বন্ধ রাখা হয়েছে, তবে আবারও শুরু হবে। 

আরও পড়ুন: বিএনপির পাঁচ এমপির পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার

আওয়ামী লীগের মধ্যে গনতন্ত্র আছে বিএনপির ঘরেই গনতন্ত্র নেই তারা দেশে গনতন্ত্র কিভাবে দেবে। বিদেশিদেট কাছে প্রশ্ন আপনারা খবর নেন জিজ্ঞেস করেন বিএনপি কিভাবে দেশে গনতন্ত্র দেবে।

বিএনপিতে গণতন্ত্র নেই দাবি করে বিদেশিদের উদ্দেশে কাদের বলেন, আপনারা খোঁজ নিন কীভাবে তারা (বিএনপি) দেশে গণতন্ত্র দেবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবার সেমিফাইনাল খেলা হবে ভোট চুরি, ষড়যন্ত্র, অপশক্তির বিরুদ্ধে। এরপর ফাইনাল খেলা হবে আগামী বছর ডিসেম্বরে।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর