ব্যয় সংকোচনের শীর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১০:৫২ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয় বিদ্যুৎ সাশ্রয় এবং অপ্রয়োজনীয় খরচ কমানোসহ মিতব্যয়িতা বজায় রাখার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে সচিব কমিটির বৈঠক শেষে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই কথা জানান।

কয়েক মাস আগে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার কঠোরতা বজায় রাখার নীতি গ্রহন করে। গত জুন মাস থেকে সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ মিতব্যয়িতা বজায় রাখতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।

আনোয়ারুল ইসলাম বলেন, আজকের বৈঠকটি ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকের ফলোআপ সভা।

তিনি বলেন, জুন থেকে এ পর্যন্ত বিদ্যুৎ খাতে প্রায় ৪৮ শতাংশ খরচ কমানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপ্যায়নের জন্য ৬০ শতাংশের বেশি খরচ কমানো হয়েছে এবং প্রায় ৪০ শতাংশ খরচ জ্বালানিতে কমানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কমিটি খাদ্য মজুদ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছে। আগামী রমজান পর্যন্ত কোন খাদ্য ঘাটতি থাকবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন: একাধিক আবেদন করলেই ভর্তি বাতিল: শিক্ষামন্ত্রী

সভায় কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, চলতি বোরো মৌসুম শেষে আগামী মে মাস পর্যন্ত দেশে খাদ্য উদ্বৃত্ত থাকবে এবং সংরক্ষিত খাদ্য ছাড়াও চলতি মৌসুমে দেশে আমন ধানের ভালো ফলন হয়েছে।

দীর্ঘ খরার কারণে নিম্নাঞ্চলেও আমন ধান উৎপাদিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর