বিএনপির আরো পাঁচ নেতার ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০২:০৫ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পর দলটির আরো পাঁচ নেতাকে কারাগারে ডিভিশনের সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন (সম্পূরক আবেদন) জানানো হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ডিভিশন চাওয়া পাঁচ নেতা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের যুগ্ম মহাসচবি খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান। তাদের পক্ষে আইনজীবীরা এ রিট আবেদন করেন।

আদালত সূত্রে জানা গেছে, আবেদনগুলো শুনানির পর বুধবার (১৪ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আদেশের দিন ধার্য করে করেছেন।

আরও পড়ুন: আবারও জামিন আবেদন ফখরুল-আব্বাসের, শুনানি বৃহস্পতিবার

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির বহু নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। সেদিন কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করা হয় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ ৪৫০ জনকে। আদালত জামিন নামঞ্জুর করে ৪৪৫ জনকে কারাগারে পাঠান।


একাত্তর/আরএ

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনে রাজপথের প্রতিটি আন্দোলনে সম্মুখযোদ্ধা হিসেবে সক্রিয় থাকা জয়পুরহাটের নুরজাহান বেগম হ্যাপী এবার সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী।
বিগত সরকারের সময়ে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে হাম...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি একজন দক্ষ আইনজীবী ও অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের আইনাঙ্গন ও জাতীয় রাজনীতিতে সমানভাবে অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বগুণ, শিক্ষাগত যোগ্যতা এবং...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর