সীমান্তে আট ইঞ্চি দৈর্ঘ্যের তক্ষকসহ চারজন আটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৬:২৬ পিএম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিরল প্রজাতির আট ইঞ্চি দৈর্ঘ্যের তক্ষকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা গেছে, আটককৃতরা হলেন ঢাকার খিলক্ষেত এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. সালাউদ্দিন (৫০) ও আব্দুল হাফিজের ছেলে মো. নাসির উদ্দিন (৫৪)। নেত্রকোণার কলমাকান্দার কচুগড়া গ্রামের পিকে তেরেসার ছেলে মিসারেল রাংসা (৪৫) ও সদর উপজেলার বাইদ্দার গ্রামের মৃত সোনাহার শেখের ছেলে মো. স্বপন মিয়া (৫০)।

বিজ্ঞপ্তিতে জানা যায়, কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের বটতলা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে করে তাদেরকে আটক করা হয় এবং সিএনজি ও নগদ ২৫ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন: গাংনীতে উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার

আইনি প্রক্রিয়া শেষে তক্ষকসহ জব্দকৃত সিএনজি ও নগদ টাকা এবং আটককৃত চারজনকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


একাত্তর/জো

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো থেকে শুরু করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা- গ্রামীণ নারীদের নীরব বিপ্লব ছড়িয়ে রয়েছে কৃষির প্রতিটি পরতে। দেশীয় বীজ টিকিয়ে রাখা, সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে শাকসবজি চাষ,...
নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাহিরচাপড়া এলাকায় প্রায় দুই একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে বর্জ্য শোধনাগারটি। দূর থেকে দেখলে এখন এটিকে আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা বলে বোঝার উপায় নেই।
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর