গাংনীতে নাশকতার অভিযোগে উপজেলা জামায়াতের আমীর গ্রেপ্তার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ পিএম

মেহেরপুরের গাংনীতে উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলামকে (৬০) নাশকতার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, আমীর রবিউল গাংনীর বিশ্বাসপাড়ার মৃত আব্দুর রউফের ছেলে। নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তারের পর মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাংনীর ভাটপাড়া গ্রামের মসজিদে তার দলীয় লোকজনকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করছিলেন তিনি। এসময় পুলিশ অন্যান্যদের আটক করতে সক্ষম হলেও রবিউল ইসলাম পালিয়ে যান। 

আরও পড়ুন: ছয় চোরাই মোটরসাইকেলসহ পাঁচ চোর গ্রেপ্তার

ওসি আরও জানান, ওই ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত গ্রেপ্তারী পরওয়ানা জারি করলে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 


একাত্তর/জো

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর