বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১০:৪৯ এএম

ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতির বেদীতে পৃথক আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

আরও পড়ুন: মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ

জাতি আজ বাঙালি জাতির জন্য সবচেয়ে মূল্যবান দিন ৫২তম বিজয় দিবস উদযাপন করছে। ৫১ বছর আগে এই দিনে ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে বাঙালির বিজয় সূচিত হয়।


একাত্তর/আরএ

আসছে ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ২১১ কোটি টাকার নতুন নোট বাজারের ছাড়ার কথা থাকলেও, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।
শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদন, গুলশানের টিউলিপ সিদ্দিকী ফ্ল্যাট ও সেগুনবাগিচায় শেখ রেহানার ফ্ল্যাটসহ শেখ পরিবারের সাতটি প্লট-ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করেনা, কিন্তু তাকে জাতির পিতা বলে তা সংবিধানে স্বীকৃতি দেওয়া মূল সংবিধানের পরিপন্থি বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। 
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। সোমবার দুপুরে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের ছবি দিয়ে এ সংক্রান্ত একটি পোস্ট করেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর