৮ জুন থেকে কাউন্টারেও বিক্রি ট্রেনের টিকিট

আপডেট : ০৩ জুন ২০২১, ০৬:২০ পিএম

আগামী ৮ জুন থেকে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও বিক্রি করা হবে আন্তনগর ট্রেনের টিকিট। করোনা পরিস্থিতি কারণে বর্তমানে শুধুমাত্র অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি হচ্ছে টিকিট।

বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার কারণে ট্রেনের আসনসংখ্যার ৫০ শতাংশ ফাঁকা রাখার সিদ্ধান্ত এখনও বহাল আছে। ৮ জুন থেকে বাকি অর্ধেক আসনের টিকিট সমভাবে কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি করা হবে। 

আরও পড়ুন: যেসব পণ্যের দাম বাড়তে পারে

প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। ক্রয় করা টিকিট ফেরত দিতে চাইলে যথাযথ নিয়মে রিফান্ড করার সুযোগও বহাল থাকছে। 

এছাড়া পূর্বের নিয়মেই যেকোনো মাধ্যমে নির্ধারিত কোটার টিকিট অবিক্রীত থাকলে স্বয়ংক্রিয়ভাবে তা অনলাইন কোটায় চলে যাবে। 


একাত্তর/আরবিএস  

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর