বিদেশিদের টানতে নতুন ধরনের ভিসা চালু শ্রীলঙ্কায়

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৩:১৪ পিএম

শ্রীলঙ্কার মন্ত্রিসভা কলম্বো পোর্ট সিটিতে বিদেশিদের জন্যে বিনিয়োগ, কর্মসংস্থান ও আবাসিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এর মূল লক্ষ্য।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুণবর্ধন এ কথা জানান। খবর এএফপি'র।   

বান্দুলা গুণবর্ধন জানান, প্রস্তাবটি উত্থাপন করেন জননিরাপত্তা মন্ত্রী তাইরান এলেস।

তিনি বলেন, পোর্ট সিটিকে সচল ও সক্রিয় রাখতে এ ধরনের ভিসা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শ্রীলঙ্কা আশা করছে আগামী বছরগুলোতে পোর্ট সিটি বিদেশী বিনিয়োগের মূল কেন্দ্র হয়ে উঠবে।

সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ২৬৯ হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত পোর্ট সিটিতে ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট, সেন্ট্রাল পার্ক লিভিং, দ্য মারিয়ানা ও ইন্টারন্যাশনাল আইল্যান্ডসহ মোট পাঁচটি অঞ্চল থাকবে।

আরও পড়ুন: হাতের মুঠোর স্বপ্ন নিয়ে বাড়ি ফিরলো মেসিরা

এর আগে বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও পানির তীব্র সংকট, খাদ্য সংকট, প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামসহ নানা সমস্যার বেড়াজালে আটকা পড়ে শ্রীলঙ্কা। গত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বাণিজ্য ঘাটতি দ্বিগুণ হয়ে এক দশমিক এক বিলিয়ন ডলারে দাঁড়ায়। 

শ্রীলঙ্কার নাগরিকরা বলছেন, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন বিপর্যয়ের মুখে পড়েনি দেশটির অর্থনীতি।


একাত্তর/আরবিএস  

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় দুই বছরের অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দুই দেশই বড় ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে শুরু হয়েছে পূর্ণমাত্রায়...
ইরানিরা এখন এক ত্রিমুখী সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন, একদিকে চার সপ্তাহ ধরে চলা মার্কিন-ইসরাইলি যুদ্ধের ভয়াবহতা আর তেহরানের পাল্টা হামলা; অন্যদিকে ধুঁকতে থাকা অর্থনীতি এবং দেশটির ইতিহাসে দীর্ঘতম...
বাংলাদেশসহ সব দেশের সব ধরণের প্রবেশ ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর