নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে, আশা সিইসির

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০৭:০৩ পিএম

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে এবং বিএনপিসহ সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। 

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

সিইসি বলেন, সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ, গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন কাজ করছে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে আমাদের ৮০টির মতো আসনে ইভিএম মেশিনে ভোটগ্রহণের সক্ষমতা রয়েছে।  এর পরিধি বাড়াতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেসব আসনে ব্যালট পদ্ধতিতে ভোট নেয়া হবে সেখানেও শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বাত্মক পদক্ষেপ নেয়া হবে।  আর এই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে স্মার্ট কার্ড গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। 

image


নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, আইডিইএ (প্রকল্প -২)' প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশালের ডিআইজি এস এম আখতারুজ্জামান, জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী,  উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস প্রমুখ। 

আরও পড়ুন: শত সড়ক জাতির জন্য বিজয়ের মাসের উপহার: প্রধানমন্ত্রী 

অনুষ্ঠানে জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,  মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।  

মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড বিতরণের মধ্য দিয়ে মির্জাগঞ্জ উপজেলায় এর কার্যক্রম উদ্বোধন করা হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলায় ৮০ নাগরিকের মধ্যে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে। 


একাত্তর/এসি

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর