খাদে পড়া বালুবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে কিশোর নিহত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৬:০২ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালুবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন ট্রাক্টরের কিশোর হেলপার। 

শনিবার (২৪ ডিসেম্বর) ফুলবাড়ী উপজেলার গাবেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, নিহত হেলপার শরিফুল ইসলাম (১৫) উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের নুরজামাল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাবেরতল এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরে থাকা ট্রাক্টরের হেলপার শরিফুল খাদে পড়ে যাওয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: সাড়ে তিন হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সরওয়ার পারভেজ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা 


একাত্তর/জো

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর