নড়াইলে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট : ০৬ মে ২০২৬, ০২:১৯ পিএম

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম চাঁদনী আক্তার খাদিজা (২০)। তিনি খুলনার ফুলতলা উপজেলার দামোদার মধ্যপাড়া এলাকার মো. সাকিব শেখের স্ত্রী। আটক সাকিব একই এলাকার মো. জাহিদ শেখের ছেলে।

পরিবার জানিয়েছে, গত সোমবার স্বামী সাকিবের সঙ্গে খুলনার ফুলতলা থেকে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালাশাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন চাঁদনী। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় দম্পতির মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। এরই জেরে মঙ্গলবার রাত পৌনে একটার দিকে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব। পরে আহত অবস্থায় চাঁদনীকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, রাত পৌনে একটার দিকে হাসপাতালে একজন নারীর মরদেহ আসার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। নিহত গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরবর্তীতে পুলিশ বাহিরগ্রামের ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের স্বামী সাকিবকে আটক করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন সাকিব। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া, রক্তমাখা বেডশিট এবং একটি ভেজা কাঁথা জব্দ করেছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর