মেসির জন্য বিশ্বের সবচেয়ে বড় জার্সি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০২:৪২ পিএম

তিন যুগ পর আবারও বিশ্বকাপের ট্রফি ফিরেছে আর্জেন্টিনাতে। অনেক অপেক্ষার এই প্রাপ্তিতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তিনি আর্জেন্টিনা দলকে শুধু নেতৃত্বই দেননি, সেই সঙ্গে দুর্দান্ত পারফর্মেন্সও করেছেন।

নিজ দেশের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বেই আর্জেন্টাইন সুপারস্টার মেসির ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর থাকবে নাই বা কেন! তিনি মাঠে থাকলে, পুরো আলো করে রাখেন। তার বাঁ পায়ের জাদুতে মোহিত গোটা বিশ্ব। একের পর এক পরাভূত প্রতিপক্ষ।

আর্জেন্টিনাকে তৃতীয় বার বিশ্বকাপ এনে দিয়ে বুয়েনস অ্যায়ার্সের প্রতিটি বাড়ি বাড়িকে এখন একই বন্দনা, আর সেটি হলো মেসি বন্দনা। লা আলবেসেলেস্তেদের ‘পাপা নোয়েল’ অর্থাৎ সান্তা ক্লস এখন মেসি। কারণ, বড়দিনের বড় উপহার এখন রয়েছে আর্জেন্টিনায়। 

আর্জেন্টাইনদের জন্য বিশ্বকাপের সোনালি ট্রফিই এবারের সবচেয়ে সেরা উপহার। এবার মেসির জন্য এক বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছেন কলম্বিয়ায় তার এক অনুরাগী। লা পুলগার জন্য বিশ্বের সবচেয়ে বড় জার্সি তৈরি করেছেন দেশটির এক শিল্পী। 

শিল্পী আলেজান্দ্রো উরিবে, মেসির জন্য এক বিশেষ জার্সি তৈরি করেছেন। যার দৈর্ঘ ২০ মিটার। প্রস্থ ১৭ মিটার। এটি দৈর্ঘ্য-প্রস্থে বিশ্বের সবচেয়ে বড় শার্ট। যা বাতাস দিয়ে ফুলিয়ে অনেকটা বড়ও করা যায়। এর মধ্যে বাচ্চারা খেলাধূলাও করতে পারে।

image


বিশেষ এ জার্সি নিয়ে উরিবে বলেন, শার্টটি গলা থেকে কোমর পর্যন্ত ২০ মিটার লম্বা। পাশাপাশি এক হাত থেকে আর এক হাতের প্রস্থ ১৭ মিটার। বাচ্চারা শার্টের ভেতর ফুটবল খেলাটা বেশ উপভোগ করছে। সারা বিশ্বে এই শার্টটি প্রদর্শন করা হবে।

আরও পড়ুন: ভিডিও শেয়ার করেই মুছে দিলেন ব্রাজিলের তারকা

মেসির জন্য বিশেষভাবে তৈরি করা জার্সির ভেতর ফুটবল খেলায় মেতে উঠে একঝাঁক শিশু। তাদের মধ্যে এক বাচ্চা, যার নাম স্যামুয়েল মোরা। সে জানায়, মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় তারও একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। আর্জেন্টিনার জন্যও এটা একটা দারুণ অভিজ্ঞতা। 

মেসির জন্য তৈরি বিশ্বের সবচেয়ে বড় জার্সি ভেতর খেলার অভিজ্ঞতাও জানিয়েছে সেই খুদে। শার্টের ভেতর ফুটবল খেলতে গিয়ে সে ভীষণ আনন্দিত। তার চোখে, আর্জেন্টিনার বিশ্ব জয়কে বলা যায় ইতিহাসের সবচেয়ে সেরা ঘটনা। 


একাত্তর/এসি

অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর