রংপুরে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, ইভিএমে সমস্যা নেই: সিইসি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০২:০৫ পিএম

রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচন বেশ উৎসবমুখর হচ্ছে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম নিয়ে কোন সমস্যা নেই।

মঙ্গলবার (২৭ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সিসিটিভি মনিটরিংয়ের এক পর্যায়ে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। 

সিইসি বলেন, রংপুরের নির্বাচন সুষ্ঠু হচ্ছে।  এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

এদিকে রসিক নির্বাচনে ভোটগ্রহণের ধীর গতির অভিযোগ উঠেছে। অভিযোগ, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে জটিলতায় পড়ছেন অনেক ভোটার। এতে সময় বেশি লাগছে।

ইভিএমে ধীর গতি কেন এমন প্রশ্ন সিইসি বলেন, প্রথমে একটু সমস্যা হয়েছিল। কিন্তু  তা পরে ঠিক হয়ে গেছে। 

image


তিনি বলেন, ভোটের সময় শেষ হওয়ার আগে কোনো ভোটারাই বাদ যাবেন না।সবাই ভোট দেয়ার সুযোগ পাবেন। কেউ ভোট না দিতে পারলে তখন অভিযোগ করতে পারবেন এখনই ধীরগতির অভিযোগ সমীচীন হবেনা।

প্রসঙ্গত, রংপুর সিটি করপোরেশনের ভোট সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছেন তিন জন কমিশনার।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর