মৃত তিমি বদলে দিলো জেলেদের জীবন

আপডেট : ০৫ জুন ২০২১, ১০:১৮ এএম

ইয়েমেনের এডেন উপসাগরে একদল জেলে মাছ ধরতে গিয়ে একটি মরা স্পার্ম তিমি ভাসতে দেখে। জেলেরা তখনও ধারনা করতে পারেনি, এই মরা তিমিই বদলে দেবে তাদের জীবন।

মৃত তিমিটিকে তীরে আনার পর পেট কাটতেই ভেতর থেকে বেরিয়ে আসে থকথকে কালো মহামূল্যবান এক পদার্থ, যার নাম 'অ্যাম্বারগ্রিজ'। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ ডলার অর্থাৎ ১৩ কোটি টাকা!

মাত্র এক থেকে পাঁচ শতাংশ স্পার্ম তিমির শরীরে অ্যাম্বারগ্রিজ থাকে। অতি মূল্যবান এই পদার্থ ব্যবহার হয় সুগন্ধি ও ওষুধ শিল্পে। তবে স্পার্ম তিমির প্রজাতিকে রক্ষার অংশ হিসেবে পৃথিবীর অনেকে দেশেই অ্যাম্বারগ্রিজের ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে।   

এই ঘটনার পর বদলে গেছে ওই জেলেদের জীবন। তারা বলছেন, এটা একটা স্বপ্ন। এমন ঘটনাকে বিশ্বাস করা কঠিন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি সেই ঘটনার একটা ভিডিও প্রতিবেদনও প্রকাশ করেছে শুক্রবার (৪ জুন)। 

আরও পড়ুন: পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইকারীর খোঁজ পেয়েছে পুলিশ

অ্যাম্বারগ্রিজ বিক্রি করে দলের প্রত্যেকেই যে পরিমাণ অর্থ পেয়েছেন তাতে তারা আনন্দিত। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জেলেদের অনেকেরই মাথাগোঁজার মতো ঠাঁই নেই। তারা এই টাকা দিয়ে বাড়ি বানাতে চায়। কেউ আবার করেছে বিয়ের পরিকল্পনাও। তবে ইয়েমেনে সাধারণ মানুষের কথাও মনে রেখেছেন তারা, এই টাকার একটা অংশ গরিবদের দিতে চান দলের জেলেরা। 

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য। এখানকার আরবেরা বেশির ভাগই গ্রামীণ। হাজার বছরেরও বেশি সময় এটি একটি দরিদ্র ও অবহেলিত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। সবশেষ সৌদি আরবের বিমান হামলা ও অর্থনৈতিক আগ্রাসনে দেশটি আরও পিছিয়ে পড়েছে। জাতিসংঘ বলছে, দেশটির ৮০ শতাংশ মানুষ রয়েছে খাদ্য সঙ্কটে।  


একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর