মার্কিন নিষেধাজ্ঞা

রূপপুরের মালামালবাহী রুশ জাহাজ মোংলায় ভিড়তে পারেনি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৭:৪৬ পিএম

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মালামাল নিয়ে আসা রুশ পতাকাবাহী একটি জাহাজ মোংলা বন্দরে ভিড়তে পারেনি। মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ওই জাহাজটিকে মোংলা বন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কয়েকদিন ধরে ওই জাহাজটি মোংলা বন্দর চ্যানেলে অবস্থান করছিল। 

এমনকি ওই জাহাজটি তার নাম এবং রঙ পরিবর্তন করেছিল মোংলা বন্দরে প্রবেশ করার জন্য। রুশ পতাকাবাহী ওই জাহাজটির নাম এমভি স্পার্টা-৩। জাহাজটি ভারতের হলদিয়া বন্দরে ভিড়ে সেখানে মালামাল খালাস করবে বলে জানা গেছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ জানান, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানিকৃত মালামাল নিয়ে রুশ পতাকাবাহী ওই জাহাজটি গত ডিসেম্বর মাসের শেষ দিকে মোংলা বন্দরের চ্যানেলে প্রবেশ করে। জাহাজটির নাম এমভি স্পার্টা-৩। পরে তারা জাহাজের নাম ও রঙ পরিবর্তন করে। জাহাজের নাম ও রঙ পরিবর্তনের বিষয়টি ধরা পড়েছে। 

রুশ পতাকাবাহী ওই জাহাজটির উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস থেকে ওই জাহাজটি মোংলা বন্দরে প্রবেশ আপত্তি জানানো হয়। একারণে জাহাজটিকে চ্যানেল থেকে মোংলা বন্দরে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়নি।

অন্য একটি সূত্র জানায়, রুশ পতাকাবাহী ওই জাহাজটি ভারতের হলদিয়া বন্দরে ভিড়তে পারে। এরপর সেখানে জাহাজ থেকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল খালাস করবে। হলদিয়া বন্দর থেকে অন্য জাহাজ যোগে ওই মালামাল বাংলাদেশে আনা হতে পারে।

আরও পড়ুন: দোহারে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, টাকা ও মালামাল উদ্ধার

খুলনার কনভেয়ার শিপিং লাইন্সের অপারেশন ম্যানেজার সাধন কুমার জানান, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা মালামাল নিয়ে বিভিন্ন সময় একাধিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। বন্দরে খালাস করার পর ওই মালামাল রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, কিন্তু রুশ পতাকাবাহী ওই জাহাজটির উপর নিষেধাজ্ঞা থাকার কারণে জাহাজটি মোংলা বন্দরে প্রবেশ করতে পারেনি বলে তারা শুনেছে। মালামাল আমদানিকারক প্রতিষ্ঠান হয়তো দেশের বাইরে অন্য কোন বন্দরে জাহাজটি ভিড়িয়ে ট্রান্সশিপমেন্ট করে মালামাল রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে নেবে।  


একাত্তর/জো 

মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা তোলা শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে এস্কেভেটর দিয়ে এই কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ।
মোংলা বন্দরের পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে পশুর নদীর ডুবোচরে আটকে তলা ফেটে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি রাশিয়া থেকে ছেড়ে আসা এমভি আনকা সান নামের একটি বিদেশী জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। শনিবার দুপুর ১২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে বিভিন্ন ধরণের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর