ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১০:৫১ এএম

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। মাঝনদীতে যাত্রী ও যানবাহনসহ তিনটি ফেরি আটকে রয়েছে। 

শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। 

অপরদিকে  আরিচা-কাজীরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন  ঘাটে পার হতে আসা যাত্রী ও চালকরা।

বিআইডাব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, আজ ভোররাত থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এ সময় রুটের মার্কিং বাতি দেখা যাচ্ছিল না। এ কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

ফলে উভয় পারে কয়েক শ যানবাহন পারের অপেক্ষায় আটকে রয়েছে। আর মাঝপদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে তিনটি ফেরি নোঙর করে আছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।


একাত্তর/এআর

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাঁই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ তিন হাজার ৯৬০ টাকায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর