বহু নাটকীয়তার পর প্রতিনিধি পরিষদের স্পিকার ম্যাকার্থি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১২:০০ পিএম

১৫ বারের ভোটাভুটির পর অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান কেভিন ম্যাকার্থি। ১৬০ বছরের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে জয়ের মুখ দেখলেন তিনি। 

শনিবার (৭ জানুয়ারি) সকাল সকাল ১৫তম বারের মতো ব্যালট অনুষ্ঠিত হয়। তবে এর আগে শেষ একবারের মতো লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হন ম্যাকার্থি। 

১৪তম বারের ভোটে জয়ের জন্য আর একটি মাত্র ভোটের প্রয়োজন ছিল তার। তবে শেষ মুহূর্তে গিয়ে তাকে ভোট দিতে অস্বীকৃতি জানান ম্যাট গেটজ। এর ফলে পরিস্থিতি প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায় এবং সেখান থেকে টেনে সরাতে হয় আরেক রিপাবলিকান মাইক রজার্সকে। 

শেষ পর্যন্ত ২১৬-২১১ ব্যাবধানে জয় পান ম্যাকার্থি। অর্ধেকেরও কম সদস্যের ভোট নিয়ে তিনি জিততে পেরেছেন কেননা তার নিজ দলের পাঁচজন সদস্য ভোট দেয়া থেকে বিরত থেকেছেন। 

তবে টেনেটুনে জয় পেয়ে গেলেও শিগগিরই ম্যাকার্থিকে যে অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। 

যেকোনো আইনপ্রণেতা যেকোনো সময় ম্যাকার্থিকে অপসারণের দাবি তুলতে পারবেন, জেতার জন্য কট্টরপন্থীদের এমন দাবি মেনে নিতে হয়েছে তাকে। এর ফলে গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করার ক্ষেত্রে তার ক্ষমতা অনেকাংশে কমে যাবে।

আরও পড়ুন: এল চ্যাপোর ছেলেকে গ্রেপ্তারের অভিযানে ২৯ জন নিহত

গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের প্রত্যাশার চেয়ে দুর্বল পারফরম্যান্স তাদের সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল, যা যারা ম্যাকার্থির নেতৃত্বের বিরোধিতাকারী কট্টর ডানপন্থীদেরকে ক্ষমতা দিয়েছে। 

ম্যাকার্থি যেসব বিষয়ে ছাড় দিয়েছেন, সেগুলো সামনের মাসগুলিতে আরও অশান্তি নির্দেশ করতে পারে, বিশেষত যখন কংগ্রেসকে যুক্তরাষ্ট্রের আরও ৩১ দশমিক চার ট্রিলিয়ন ডলার ঋণ নেওয়ার বিল পাস করতে হবে। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর