মাগুরার শ্রীপুর উপজেলায় খালে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুশাইছাপুর গ্রামের পশ্চিম পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
জানা গেছে, নিহত মাসুদুর রহমান শেখ (৩৫) ওই গ্রামের কাছেদ আলীর ছেলে। তিনি বালু টানা ট্রলির ড্রাইভার ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামের ওয়াপদা খালে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে ইয়াছিন ইসলাম ও তার কয়েকজন সঙ্গী ছুরি দিয়ে নিহত মাসুদকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লাঙ্গলবাঁধ বাজারে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঘন কুয়াশায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাব্বারুল ইসলাম জানান, অভিযুক্ত ইয়াছিন পলাতক রয়েছেন। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
একাত্তর/জো
