মেসির সামনে আরো যেসব অর্জন বাকি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৩:৩৭ পিএম

বিশ্বকাপ জয়ের পর দ্বিধাহীনভাবেই এখন মেসিই সেরা। তবে প্রশ্ন যখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে তখন সেখানে পুরোটাই ক্রিশ্চিয়ানো রোনালদোময়। 

তবে রোনালদো ইউরোপ ছাড়ার পর চ্যাম্পিয়ন্স লিগের ময়দান এখন খালি। লিওনেল মেসির সামনে এখন ইউরোপ সেরা হওয়ার সুবর্ণ সুযোগ। 

রোনালদোর কাছে নেই ঘটনার কোন রেশ। সব কিছু ভুলে আল নাসরে আছেন বেশ। অন্যদিকে রোজারিওর ছেলেটার তো বৃহস্পতি তুঙ্গে। 

বিশ্বকাপটাকে তার আসল ঠিকানায় রেখে আর্জেন্টিনা থেকে ফিরে পুরো মনোযোগ এখন ট্রেনিং সেশনে। মেসি-রোনালদো গেল ১৬ বছর ধরে বিশ্ব এই দুইয়ের ধ্রুপদী লড়াইয়ে মুগ্ধ। 

কে সেরার তর্কে নানা মত থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই সিআরসেভেনের রাজ। পর্তুগিজ তারকা ইউরোপ ছাড়ায় মেসির সামনে এখন খালি মাঠ। 

এলএমটেনের সামনে অপার সুযোগ ইউসিএলে রোনালদোকে ঝাপসা করে দেয়ার। 

১. ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৮৩ ম্যাচ খেলেছেন রোনালদো। ২২ ম্যাচ পিছিয়ে মেসির সংখ্যাটা ২২। ম্যাচ খেলার এই রেকর্ড ভাঙতে মেসিকে হাটতে হবে আরো অনেকটা পথ।

২. ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো খেলেছেন বেশি তেমনি গোল সংখ্যাও বেশি । সিআরসেভেনে ঝুলিতে ১৪০ গোল। লিও মেসির সংখ্যাটা ১২৯ । 

৩. ২০১৩-১৪ সিজনে ক্রিশ্চিয়ানো করেছিলেন ১৭ গোল । ২০১১-১২ তে লিওনেল মেসির গোল ছিলো ১৪। চলতি মৌসুমে পাঁচ ম্যাচে করেছেন চার গোল। হাতে আছে সাত ম্যাচ। 

৪. ইউসিএলের নকআউট পর্বে গোলের হিসেবে পর্তুগিজ স্ট্রাইকার এগিয়ে যোজন যোজন দূর। রোনালদোর ৬৭ গোলের বিপরীতে মেসির৪৯ গোল।

৫.চ্যাম্পিয়ন্স লিগে টপ স্কোরারের তালিকায় অবশ্য দুজনেই প্রায় সমান সমান। রোনালদো এখন পর্যন্ত ৭ বার হয়েছেন সেরা মেসি সিক্স টাইমস।

আরও পড়ুন: নেইমারকে ৫৫০ কোটি টাকায় বেচতে চায় পিএসজি

৬. চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের ক্ষেত্রেও রোনালদো এগিয়ে খানিকটা সংখ্যাটা ৫ । এক পিছিয়ে মেসি উঁচিয়ে ধরেছেন চারবার। এবার পেয়ে গেলেই কেল্লা ফতে।

২০২১ কোপা আমেরিকা জয় দিয়ে কেটে গিয়েছিলো মেসির ফাঁড়া, ২০২২ বিশ্বকাপটা দিলো ধরা এই নিয়ম মেনে ২০২৩ এ কি মেসি এনে দিবেন প্যারিসিয়ানদের প্রথম ইউসিএল শিরোপা।


একাত্তর/এসজে
মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ইন্টার মায়ামির প্রথমবার 'কাম্পিওনেস কাপ' জয়ের রাতে এক রাজকীয় কীর্তি গড়েছেন লিওনেল মেসি। ক্লাবটির হয়ে নিজের ১০০তম গোলটি উদযাপন করার পর এই ৩৯ বছর বয়সী...
ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে শততম গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করে ফুটবল বিশ্বের রাজপুত্র লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন, বয়স তাঁর জন্য শুধুই একটা সংখ্যা!
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর