এবার সম্ভাব্য হজযাত্রী গতবারের চেয়ে দ্বিগুণের বেশি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৮:৩৬ পিএম

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জাতীয় সংসদকে জানিয়েছেন, ২০২৩ সালে দেশের সম্ভাব্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। যা গতবারের চেয়ে দ্বিগুণের বেশি।

রোববার (৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্ব হয়।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২০২২ সালে বিশ্বের ১০ লাখ মুসলমান হজে অংশ নেওয়ার সুযোগ পান, তাদের মধ্যে বাংলাদেশিদের কোটা ছিল ৬০ হাজার ১৪৬ জনের।

তিনি জানান, করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কমে আসায় গতবারের তুলনায় দ্বিগুণ বাংলাদেশি এবছর হজের সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন: কামাল হোসেনের জোটে যাওয়া বড় ভুল ছিল: কাদের সিদ্দিকী

মহামারীর বিধিনিষেধের মধ্যে পরের দুই বছর হজ সীমিত পরিসরে হয়। ২০২০ সালে কেবল সৌদি আরবে অবস্থানরত ১০ হাজার বিদেশিকে হজের সুযোগ দেওয়া হয়েছিল। ২০২১ সালে তা বেড়ে হয় ৬০ হাজার।

পরিস্থিতির উন্নতি হলে ২০২২ সালে কিছুটা বড় পরিসরে হজ হয়। বিশ্বের ১০ লাখ মুসলমান গতবছর হজে অংশ নেওয়ার সুযোগ পান।


একাত্তর/এসি

২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৯০টি ফ্লাইটে মোট ৩৬,১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর