টিসিবি পণ্যের পরিমাণ বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০৩:৩৩ পিএম

মাসে অন্তত দুই বার অথবা একবার দিলেও পরিমাণে বেশি পণ্য পেতে চান নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী টিসিবির কার্ডধারী। 

তারা বলছেন, এক কেজি চিনি, দুই কেজি মশুর ডাল আর দুই লিটার সয়াবিন তেল ৫/৭ জন সদস্যের পরিবারে আট থেকে ১০ দিনেই শেষ হয়ে যায়। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এই মুহূর্তে পণ্যের সরবরাহ বাড়ানোটা মুসকিল। তবি প্রতিমাসে একবার করে সারাদেশের এক কোটি পরিবারকে ডাল, তেল ও চিনি দেওয়া হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ২৮ নং ওয়ার্ডে ২০২৩ সালের টিসিবির পণ্য বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

টিপু মুনশি বলেছেন, গত এক বছরে এক কোটি মানুষকে টিসিবির পণ্য বিতরণে প্রায় পাঁচ হাজার ২০০ কোটি টাকা সরকারের ভর্তুকি দিতে হয়েছে। ৪২০ টাকা প্যাকেজের পণ্য দেওয়া হয়। চাইলেই পণ্যের পরিমাণ বাড়িয়ে দেওয়া সম্ভব হয় না। বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। আপাতত পণ্যের পরিমাণ বাড়ানো হচ্ছে না।

মন্ত্রী বলেন, কিছু পরিবারে দুই থেকে তিনটি ফ্যামিলি কার্ড করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব কার্ড ডিজিটালাইজ করা হচ্ছে। সেটি হলে আর এক পরিবারে একাধিক কার্ড থাকবে না। আপাতত প্রতি মাসে একবার টিসিবির তেল, চিনি ও ডাল তুলে দেওয়া হবে। এ কার্যক্রম আপাতত নিয়মিত অব্যাহত থাকবে। গরিব মানুষের যাতে কষ্ট না হয় সেটি বিবেচনা করে এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গ্রামীণফোন-রবি-বাংলালিংকে ২৫০০ কোটি টাকা দিতেই হবে

এদিন দেখা গেছে, টিসিবি থেকে দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি মিলিয়ে প্যাকেজ তৈরি করা হয়েছে। প্রতিটি প্যাকেজের মূল্য ৪২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান।


একাত্তর/এসি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই করেছে বাংলাদেশ। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।...
আগামী ২০২৬-২৭ অর্থবছরে সার্বিক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার। নতুন এই লক্ষ্যমাত্রায় পণ্য খাত থেকে ৫৫ দশমিক দুই বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে আট দশমিক দুই...
দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর