ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল, থাকবে চার ইউনিট

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৫:০১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে 'আন্ডারগ্রাজুয়েট' (স্নাতক) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর জন্য সুপারিশ করা হয়েছে। পরীক্ষা শেষ হবে ১৩ মে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়। আগামী ৩০ জানুয়ারি অ্যাকাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। 

কমিটি সূত্রে জানা যায়, প্রতিবছর 'সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা' নামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে এ বছর 'আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম' নামে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

আরও পড়ুন: ভোক্তা পর্যায়ে দাম বাড়লো বিদ্যুতের

এ বছর চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যা এত দিন পাঁচটি ইউনিটের অধীনে হয়ে এসেছে।

এছাড়া চলতি বছর ট্রান্সজেন্ডাররাও (রূপান্তরকামী) ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

জানা গেছে, আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিট, ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


একাত্তর/আরবিএস  

বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে আগের মতো ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার ঘোষণা...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক বিজ্ঞপ্তিতে জানানা...
শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে একই দিন শোক পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর মৃত্যুতে ওই দিন ঢাবির বিজ্ঞান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর