চট্টগ্রামে মেট্রোরেল নিয়ে সিদ্ধান্ত ৩১ জানুয়ারি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৮:৩৯ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সরকার ঢাকার মতো চট্টগ্রামেও মেট্রোরেল করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি হয়েছে। আগামী ৩১ জানুয়ারি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

এসময় সেতুমন্ত্রী জানান, আগামী এপ্রিল বা মে মাসে চট্টগ্রামে টানেলের উদ্বোধন করা হবে। 

বিএনপির কর্মসূচির প্রসঙ্গ টেনে কাদের বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় অতীতের মতো আগামী ১৬ জানুয়ারি বিএনপির কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে থাকবে। 

তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে বিষোদগার চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বিরোধী দলকে আস্থায় নিয়ে রাজনীতি করার ইচ্ছা পোষণ করেছেন। কিন্তু বিএনপির হীনমন্যতার কারণে তা হয়নি।  

image


ওবায়দুল কাদের বলেন, আমরা কঠিন চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। একদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইউরোপ, আমেরিকার নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা। আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, এর ফলে বিশ্বের এক তৃতীয়াংশ দেশ এখন মহামন্দার দিকে দ্রুত ধাবিত হচ্ছে। আমাদের দেশেও জ্বালানি তেলসহ সব জিনিসপত্রের দাম বেড়েছে, এতে কোনো সন্দেহ নেই। তারপরও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্ব পরিস্থিতি বিবেচনা করলে বাংলাদেশের রিজার্ভের অবস্থান এখনও ভালো আছে।

আরও পড়ুন: গাড়িচাপার পর নারীকে হিঁচড়ে নেওয়া সেই শিক্ষকের মৃত্যু

এ সময় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়শীল দেশের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার। এখনও দেশে পাঁচ মাস আমদানি করার মত রিজার্ভ আছে। দেশের অর্থনীতির চলমান ধারার মাধ্যে একটি বলিষ্ঠ আভাস আছে। আগামীতে দেশের মানুষের মাথাপিছু আয় এবং জিডিপি আরো বাড়বে।

এসময় চট্টগ্রাম আওয়ামী লীগের সিনিয়র নেতা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই এবং এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে...
ট্রেন ও মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষদের ভাড়ায় ২৫ শতাংশ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারের।
চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 
চট্টগ্রাম কাসটমস হাউসে আটকে থাকা নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর