গাড়িচাপার পর নারীকে হিঁচড়ে নেয়া সেই শিক্ষকের মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৯:৩৩ পিএম

গাড়ির নিচে বাঁধিয়ে এক নারীকে প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেই শিক্ষক মো. আজহার জাফর শাহ (৫৫) মারা গেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ  হাপসাতালে নিয়ে আসা হয়। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী জুবায়ের হোসেন জানান, জাফর কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। শুক্রবার হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সড়ক দুর্ঘটনাজনিত মামলার আসামি ছিলেন। তার হাজতি নম্বর ১৭৭/২৩।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

image


গত বছরের দুই ডিসেম্বর বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উল্টো পাশের টিএসসি অভিমুখী সড়কে একটি মোটরসাইকেলকে ধাক্কায় দেন জাফর। এতে মোটরসাইকেলের থাকা রুবিনা আক্তার পড়ে যান এবং প্রাইভেটকারের নিচে চাপা পড়ে আটকে যান।

এর চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে চালাতে থাকেন। তাকে থামাতে ব্যর্থ হন পথচারীরাও। গাড়ির নিচে আটকে থাকা নারীকে নিয়েই টিএসসি থেকে বেপরোয়া গতিতে নীলক্ষেতের দিকে যান চালক। পেছনে পথচারীরা তাকে ধাওয়া করেন।

পরে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পলাশী অভিমুখী সড়কের মুখে চালককে আটকে রুবিনাকে উদ্ধার করেন পথচারীরা। এসময় চালক জাফরকে গণপিটুনি দেওয়া হয়। পরে দুজনকেই ঢাকা ঢামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর বিকেল পাঁচটার দিকে চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।  এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন রুবিনার ভাই জাকির হোসেন মিলন।

জানা যায়, জাফর শাহকে নৈতিক স্খলনজনিত কারণে ২০১৮ সালে পদাবনতিসহ চাকরিচ্যুত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


একাত্তর/এসি

নোয়াখালী পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া (১৪) হত্যা মামলার একমাত্র আসামি সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।
খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনার জেরে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিঘিরপাড় টিআইকে মেমোরিয়াল ডিগ্রি কলেজে পরিচালনা কমিটি গঠনের সভায় স্থানীয় এক বিএনপি নেতা ও তার সঙ্গীরা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া...
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা-নিপীড়নের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের মৌন মিছিল শেষে শিক্ষার্থীদের তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর