লাইসেন্স ফিসহ ৫১ সেবার মূল্য বাড়ালো বিআরটিএ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০৭:১৩ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ যানবাহন সংক্রান্ত ৫৩টি সেবার মধ্যে ৫১টি সেবার মূল্য বাড়িয়েছে। এরমধ্যে ১২টি সেবার মূল্য শতভাগের বেশি বেড়েছে।

১০টি সেবার ক্ষেত্রে নতুন ফি ঠিক হয়েছে। চালক ও বাস সংশ্লিষ্টদের দাবি, এতে বেড়ে যাবে পরিবহন খরচ। তবে বিআরটিএ বলছে, বর্ধিত ফি পরিবহন ভাড়ায় প্রভাব ফেলবে না।

বিআরটিএ-এর তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরে সারাদেশে নতুন মোটরযান নিবন্ধন হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার। লাইসেন্স দেয়া হয়েছে সাত লাখ ৮৪ হাজার।

যানবাহনের ফিটনেস নবায়ন করা হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার। বিআরটিএ গত অর্থবছরে বিভিন্ন ফি বাবদ গ্রাহকের কাছ থেকে আদায় করেছে চার হাজার ২০০ কোটি টাকার বেশি। 

এ বছর বাড়ানো হলো ৫১টি সেবার ফি। গত ২৭ ডিসেম্বর সেবামূল্য বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নির্ধারিত ফি অনুযায়ী পেশাদার লাইসেন্সের জন্য এখন গুণতে হবে চার হাজার ১৫২ টাকা। আগে যা ছিলো দুই হাজার ৫৪২ টাকা।

একইভাবে মোটরবাইকের রেজিস্ট্রেশন ফি দুই হাজার ১১৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ১২ হাজার ২৬৭ টাকা। এক হাজার ৪০০ সিসির প্রাইভেট কার নিবন্ধন ফি ৪৯ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬০ হাজার টাকা। ৫২ আসনের বাসের নিবন্ধন ফি বাড়িয়ে করা হয়েছে ২৫ হাজার টাকা। বাড়ানো হয়েছে আন্তঃজেলা পরিবহনের চলাচলের অনুমতির ফিও। 

image


আরও পড়ুন: ইসলামী ব্যাংক থেকে জামায়াত চক্রের টাকা লোপাটের মোচ্ছব

তবে বিআরটিএ বলছে, ২০১৪ সালের পর সেবার মূল্য আর বাড়ানো হয়নি। এ ৯ বছরে বিভিন্ন সেবা পরিচালনা ব্যয় বাড়লেও সেবা ফি বাড়ানো হয়নি। এবার যেসব সেবার ফি বাড়ানো হয়েছে তাতে পরিবহন ব্যয় খুব একটা বাড়বে না।

এই সেবা ফি বাড়ানোর ফলে গণপরিবহনের যাত্রী ভাড়ার কোনো প্রভাব পড়বে না বলেও জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। 


একাত্তর/এসি

সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর