অবশেষে জয়ের দেখা পেল খুলনা টাইগার্স

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৭:১৮ পিএম

ঢাকা পর্বের পর চট্টগ্রামেও যেন একই অবস্থা তামিম ইকবালের খুলনার। জয়ের দেখাই যেন মিলছিলোই না দলটির! অবশেষে রংপুর রাইডার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে, আসরের প্রথম জয়ের দেখা পেলো তারা।

আসরে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বি। শুরুটাও ছিলো দুর্দান্ত, রনি তালুকদারকে শূন্য রানেই সাজঘরে ফেরান নাহিদ। এরপর দলীয় রানে আবারো আঘাত হাতে খুলনা, এবার ওয়াহাব রিয়াজ ফেরান নাঈমকে (১৩)।

রাইডার্সদের হয়ে উইকেটরক্ষক ইমন করেন ২৫ এবং মেহেদী করেন ৩৮ রান। অধিনায়ক শোয়েব ফেরেন ৯ রান করেই। এছাড়া দলের কেউ হাল ধরতে পারেনি। ইনিংসের একদম শেষ বলে ওয়াহাব রিয়াজ বোল্ড করেন রাকিবকে। ফলে ১২৯ রানেই থামে রংপুরের যাত্রা।

খুলনার হয়ে নাহিদ দুইটি এবং আমাদ ভাট ৩টি উইকেট পান।

বল হাতে ওয়াহাব রিয়াজও ছিলেন দুর্দান্ত, চার ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন পাকিস্তানি এই বোলার।

ছোট লক্ষ্য তারা করতে নেমে সাবধানেই খেলতে থাকে খুলনা। ওপেনিং জুটিতেই আসে ৪১ রান। পাওয়ার প্লের শেষ ওভারে মুনিম শাহরিয়ারকে ফেরান ওমারজাই। স্ট্রাইক রেট ১০০ রেখে ২১ রান করে সাজঘরে ফিরলেও, তামিম ছিলেন শেষ পর্যন্ত।

মাহমুদুল হাসান জয়কে নিয়ে ৮৯ রানের পার্টনারশিপ গড়েন, টাইগার দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সাবধানে খেলা মাহমুদুল করেছেন ৪২ বলে ৩৮ রান এবং তামিম ৪৭ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: মেসিসহ ঢাকায় আসছে আর্জেন্টিনা ফুটবল দল

ম্যাচ শেষে অধিনায়ক শোয়েব মালিক বলেন, অবশ্যই আমরা যথেষ্ট রান করতে পারিনি, আপনি যখন স্লো ট্র্যাকে খেলছেন তখন আপনার প্রধান কাজ হলো, স্ট্রাইক রেট রোটেড করা, কিন্তু আমরা তা করতে পারিনি।

ম্যাচজয়ী অধিনায়ক রাব্বি বলেন, ম্যাচ জয়ের জন্য ওয়াহাব এবং তামিম ইকবালকে ধন্যবাদ। সিনিয়র ক্রিকেটাররা ম্যাচের হাল ধরলে, ম্যাচজয়ে অনেক সুবিধা হয়।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রাইডার্স: ১২৯/১০ (২০)

খুলনা টাইগার্স: ১৩০/১ (১৮.২)

ফলাফল: খুলনা টাইগার্স ৯ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: ওয়াহাব রিয়াজ।


একাত্তর/আরএ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ...
ক্রিকেটার তামিম ইকবাল সুস্থ আছেন। এখন অনেক ভালো আছেন। এরিমধ্যে তামিমকে কেবিনে নেয়া হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে দু্‌ই দিন পর বাসায় ফিরতে পারবেন বাংলাদেশের সর্বকালের সেরা...
ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও তামিম থাকবেন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে। পরিস্থিতি আরও স্থিতিশীল হলে তবে মিলবে ছাড়পত্র।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর