এখন কেমন আছেন তামিম ইকবাল

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৩:৩৬ পিএম

ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও তামিম থাকবেন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে। পরিস্থিতি আরও স্থিতিশীল হলে তবে মিলবে ছাড়পত্র। পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরতে সময় লাগবে তিন মাস। সাভারের কেপিজে হাসপাতালে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

সোমবার (২৫ মার্চ) ডিপিএল ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। শরীরে অস্বস্তি অনুভব করার পর দ্রুতই তাকে সাভারের কেপিজি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা নিশ্চিত করেন, তার হার্টে ব্লক ধরা পড়েছে এবং তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়।

মঙ্গলবার কেপিজে হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে কিছুটা হাঁটার চেষ্টা করছেন তামিম। তাকে কিছু সময়ের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে আত্মীয়–স্বজনের সঙ্গে দেখা করানোর জন্য। এরপর আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেয়া হয়। 

বাংলাদেশের ক্রিকেটপ্রেমী, সতীর্থ এবং ভক্তরা তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। জাতীয় দল থেকে শুরু করে ক্রীড়াজগতের অনেকে তার সুস্থতা কামনা করেছেন। 

তামিমের জাতীয় দলের সতীর্থ ছাড়াও তার সুস্থতা কামনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও।

এছাড়াও, তার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পাশাপাশি তামিমের সুস্থতা কামনা করেছেন শোবিজ তারকা শাকিব খান, আরিফিন শুভ, জিয়াউল ফারুকসহ আরও অনেকে।

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর