রৌমারীতে প্রধান শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১১:৩০ এএম

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ নিয়ে বিরোধের জেরে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে উপর্যুপরি চড়-কিল-ঘুসি মেরে আহত করেছেন উপজেলা আওয়ামী লীগের এক নেতা। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ওই ঘটনা ঘটে। 

জানা গেছে, নির্যাতনের শিকার শিক্ষক নূরুন্নবী উপজেলার ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নির্যাতনকারী রোকন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। নির্যাতনের বিষয়টি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এ ঘটনায় রোকনসহ দুইজনের নাম উল্লেখ করে রৌমারী থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতিত ওই শিক্ষক। 

এর আগে, একইদিন দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ ভবন থেকে নির্যাতিত শিক্ষককে জোরপূর্বক তুলে নিয়ে উপজেলা পরিষদ গেটে একটি বাস কাউন্টারে আটকে রাখেন রোকন ও তার লোকজন। সন্ধ্যার দিকে তাকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রার অফিস কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রধান শিক্ষক আবু হোরায়রাকে ঘটনা খুলে বলতে থাকেন। এসময় রোকন ক্ষিপ্ত হয়ে শিক্ষক নূরুন্নবীকে শার্টের কলার ধরে চড়-থাপ্পড় ও কিল-ঘুসি মেরে আহত করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

নির্যাতিত শিক্ষক নূরুন্নবী অভিযোগ করে বলেন, রোকনের কথামতো নিয়োগের কাজ না করায় তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। এর জেরেই তিনি ক্যাডার বাহিনী নিয়ে আমার ওপর হামলা করেছেন।

অভিযোগ প্রসঙ্গে রোকনুজ্জামান রোকন বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ের জেরে ওই প্রধান শিক্ষক আমাকে দালাল বলেছেন। এসময় আমি নিজেকে সংযত রাখতে পারিনি। তাকে দুটো থাপ্পড় মেরেছি মাত্র।

রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা জানান, রোকন এটা মোটেও ঠিক করেননি। বড় মাপের অন্যায় করেছেন। তার বিরুদ্ধ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে বিষয়টি জানানো হয়েছে। শিগগিরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: পাটগ্রামে দুর্বৃত্তদের হামলায় বীর মুক্তিযোদ্ধা নিহত

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার জানান, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত শিক্ষক। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/জো 

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর