থমথমে তুমব্রু সীমান্ত, শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প পুড়ে ছাই

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৩:১০ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু কোনারপাড়া সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় মিয়ানমার অভ্যন্তরে আরসা-আরএসও’র মধ্যে গোলাগুলি ও এক আরসা সদস্য নিহতের ঘটনায় সীমান্ত এখনো থমথমে রয়েছে। 

সীমান্ত এলাকার পথ জুড়ে বিজিবি ও এপিবিএন সদস্যদের চেক পোষ্ট বসানো হয়েছে। 

তবে স্থানীয়রা বলছেন, শনিবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কোন গোলাগুলির ঘটনা ঘটেনি।

মিয়ানমারের দুটি সশস্ত্র গ্রুপ আরসা ও আরএসও বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের কোনারপাড়ার শূন্যরেখায় সংঘর্ষে জড়ায়। ওই সংঘর্ষে একজন নিহত এবং এক শিশুসহ দুইজন আহত হন। সংঘর্ষে নিহত এবং গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি ‘আরএসও’র পোশাক পরিহিত ছিলেন।

এরপর স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে রোহিঙ্গা ক্যাম্পের শতশত ঘর ভস্মীভূত হয়েছে। রোহিঙ্গাদের বড় অংশ মিয়ানমার অভ্যন্তরে চলে গেলে কিছুসংখ্যক পরিবারের সদস্যরা স্থানীয় তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আশপাশের এলাকার আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: মাটি খুঁড়ে সাত কেজি গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার

সংশ্লিষ্টরা ধারণা করছেন, হতাহতরা মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য। যেহেতু ঘটনার পর থেকে শূণ্যরেখায় ‘আরএসও’র পোশাক পরিহিত লোকজনের আনাগোনা দেখা গেছে- তাতে ধারণা করা হচ্ছে, ওই এলাকা এখন আরএসও বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।


একাত্তর/জো 

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি লার্নিং সেন্টারের মাটির দেয়াল ধসে পাঁচ রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও অন্তত ২০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর