শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন আটক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৫:২৮ পিএম

শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক নাশকতাকারীকে আটক করেছে র‍্যাব-১৪। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সদরের ভাতশালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত মো. কামাল হোসেন (৩২) গনই মমিনাকান্দা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। 

র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে জেলা সদরের ভাতশালা এলাকার সাবিনা ইয়াসমিনের টিনের ঘরে অভিযান চালানো হয়। এসময় নাশকতাকারী কামাল হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশী ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি কিলিং চেইন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআই নিহত, দুইজন আহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, কামাল মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর