অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে নতুন কৌশল ইরান-রাশিয়ার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৯:২১ পিএম

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক চুক্তি বাতিল এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে পশ্চিমা রাষ্ট্রগুলোর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রয়েছে মস্কো-তেহেরান। এমন পরিস্থিতিতে ইরান ও রাশিয়া বাণিজ্য এবং আর্থিক লেনদেনে সহযোগিতা বাড়াতে একে অপরের সঙ্গে নিজেদের আন্তব্যাংক যোগাযোগ এবং লেনদেন ব্যবস্থাকে যুক্ত করেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ইরানের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার রেডিও নেটওয়ার্ক এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের উপ-গভর্নর মোহসেন কারিমি বলেছেন, ইরান ও রাশিয়ার ব্যাংকগুলোর মধ্যে লেনদেনে এখন আর সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করার প্রয়োজন পড়বে না। প্রায় ৭০০টি রুশ ব্যাংক এবং আরও ১৩টি দেশের ১০৬টি ব্যাংক এই ব্যবস্থায় যুক্ত হবে বলেও জানান এই কর্মকর্তা।

তবে কোন কোন দেশের ব্যাংক এ চুক্তির আওতায় রয়েছে তিনি তা জানাননি। 

গেলো রোববার ইরান ও রুশ কর্মকর্তাদের মধ্যে একটি সহযোগিতামূলক স্মারকলিপি স্বাক্ষরের মধ্য দিয়ে রাশিয়া ও অন্যান্য ১৩টি দেশের সঙ্গে ইরানের ব্যাংকিং বিনিময় সহযোগিতার সূচনা হয়েছে।

যদিও রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক এই চুক্তির ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। 

আরও পড়ুন: ইউক্রেনের জন্য আর্টিলারি শেল তৈরি করবে ফ্রান্স-অস্ট্রেলিয়া

তেহেরান সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের ফলে ঝুঁকিতে পড়তে পারে মার্কিন ডলার। বিশ্বব্যাপী ডলারের লেনদেন আরও কমে আসবে।   

এর আগে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে সরে এসে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে আর্থিক লেনদেনে সমস্যায় পড়ে ইরান। 

অন্যদিকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধেও একই ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর