হিনডেনবার্গ রিপোর্ট

শেয়ারবাজারে ৮৬ বিলিয়ন ডলার হারালেন আদানি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ পিএম

ভারতীয় ধনকুবের গৌতম আদানির কোম্পানিগুলো শেয়ারবাজারে এ পর্যন্ত ৮৬ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে। 

বুধবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত শেয়ারবাজারে এই ক্ষতির পর এশিয়ার শীর্ষ ধনীরও মুকুটও হারান আদানি গ্রুপের কর্ণধার। খবর: রয়টার্স।

বুধবারের এই শেয়ারমূল্য হারানোর পর মার্কিন সাময়িকী ফোর্বসের করা বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ১৫তম অবস্থানে নেমে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ব্যবসায়ী গৌতম আদানি। 

ফোর্বসের মতে, আদানির বর্তমান সম্পদের পরিমাণ ৭৫ দশমিক ১ বিলিয়ন ডলার। ভারতের অপর ব্যবসায়ী মুকেশ আম্বানি ফোর্বসের তালিকায় নবম স্থানে রয়েছেন। আম্বানির সম্পদের পরিমাণ ৮৩ দশমিক ৭ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ এক গবেষণায় গত সপ্তাহে আদানির জালিয়াতির খবর প্রকাশের পর ভারতে কর্পোরেট প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আদানি গ্রুপ হিনডেনবার্গের উত্থাপিত অভিযোগের বিষয়ে ৪১৩ পৃষ্ঠার জবাব দিলেও শেয়ারবাজারে তাদের ধস ঠেকাতে পারেনি।

হিনডেনবার্গ প্রতিবেদনের জেরে গত সপ্তাহে আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির শেয়ারের দরে ধস নামে। প্রতিবেদনের পর এক দিনেই আদানি গ্রুপের বাজার মূলধন এক হাজার ৮০ কোটি ডলার কমে যায়। 

আদানির জালিয়াতির এ প্রতিবেদনের বড় ধাক্কা লেগেছে ভারতের ব্যাংক ও জীবন বীমার শেয়ারের দরেও। ভারতের শেয়ারবাজার লাখ লাখ কোটি রুপি হারিয়েছে।

আদানি গ্রুপ বলছে, এটি নিছক কোনো নির্দিষ্ট সংস্থার ওপর একটি অযৌক্তিক আক্রমণ নয়। বরং ভারত, ভারতীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, সততা এবং গুণমান ও ভারতের সমৃদ্ধির গল্প এবং উচ্চাকাঙ্ক্ষার ওপর ‘পরিকল্পিত আক্রমণ’।

আরও পড়ুন: বিনামূল্যে ট্রানজিট ভিসা চালু সৌদি সরকারের

তবে হিনডেনবার্গ আদানির বক্তব্যের কড়া জবাব দিয়ে বলেছে, ভারতের ভবিষ্যৎ আদানি গ্রুপ অবরুদ্ধ করে রেখেছে। কোম্পানিটি নিজেকে ভারতীয় পতাকায় আচ্ছাদিত করে পদ্ধতিগতভাবে জাতিকে লুট করছে। 

হিনডেনবার্গ জানায়, আদানির ৪১৩ পৃষ্ঠার জবাবের মধ্যে মাত্র ৩০ পৃষ্ঠা প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত। অবশিষ্ট অংশে অপ্রাসঙ্গিক কর্পোরেট উদ্যোগের বিবরণ রয়েছে। যেমন এটি কিভাবে মহিলা উদ্যোক্তা ও নিরাপদ সবজি উৎপাদনকে উৎসাহিত করে সেসব তথ্য।


একাত্তর/জো

ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। শুক্রবার তার মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন আসে।
বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের সন্ধান করায় মঙ্গলবার স্বর্ণের দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। অন্যদিকে জাপানের নিক্কেই এবং হ্যাং সেং শ্রমিক দিবসের ছুটির পরে ওয়াল স্ট্রিটের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে।
ঘুষকাণ্ডে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ আনার পর এই প্রথম এ নিয়ে মুখ খুললেন আদানি।
হিনডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের এক মাসের মাথায় আদানি গ্রুপের শেয়ারের টানা দরপতনের ফলে তাদের বাজার মূলধনের পরিমাণ কমে দাঁড়িয়েছে সাত লাখ ২০ হাজার ৬৩২ কোটি রুপিতে। রিপোর্ট প্রকাশের আগে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর