একমাসে আদানির সম্পদ কমলো ১২ লাখ কোটি রুপি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১১ পিএম

হিনডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের এক মাসের মাথায় আদানি গ্রুপের শেয়ারের টানা দরপতনের ফলে তাদের বাজার মূলধনের পরিমাণ কমে দাঁড়িয়েছে সাত লাখ ২০ হাজার ৬৩২ কোটি রুপিতে। 

রিপোর্ট প্রকাশের আগে আদানি গ্রুপের তালিকাভুক্ত ১০টি কোম্পানির মোট বাজার মূলধন ছিল ১৯ লাখ ১৯ হাজার ৮৮৮ কোটি রুপি।

অর্থাৎ, ২৪ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় পর্যন্ত আদানি গ্রুপের ক্ষতির পরিমাণ ১১ লাখ ৯৯ হাজার ২৫৬ কোটি রুপি। খবর: টাইমস অব ইন্ডিয়া।

হিনডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার আগে ভারতের গুজরাট রাজ্যের ৬০ বছরের শিল্পপতি গৌতম আদানি ছিলেন পৃথিবীর দ্বিতীয় ধনকুবের। এক মাসের মধ্যে তিনি সেরা ধনকুবেরদের তালিকার ২৯তম স্থানে নেমে গিয়েছেন। 

এদিকে, আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি এবার সেই হিন্ডেনবার্গের বিরুদ্ধে লড়াইকে আইনের আঙিনায় নিয়ে আসতে চলেছেন। সেজন্য বিশ্বের সবচেয়ে দামি আইনি পরামর্শদাতা সংস্থা নিউইয়র্কের ওয়াচটেল, লিপ্টন, রোজ়েন অ্যান্ড কাটজ়কে নিয়োগ করেছেন। 

আরও পড়ুন: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িবহরে হামলা

উল্লেখ্য, মার্কিন শর্ট-সেলার হিনডেনবার্গ রিসার্চ গত ২৪ জানুয়ারি এক প্রতিবেদনে আদানিকে জালিয়াতির জন্য অভিযুক্ত করে। এরপর থেকে আদানির শেয়ার দরে ধস নামে।


একাত্তর/জো 

ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। শুক্রবার তার মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন আসে।
ঘুষকাণ্ডে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ আনার পর এই প্রথম এ নিয়ে মুখ খুললেন আদানি।
ভারতের সংসদের শীতকালীন অধিবেশন আদানি ঘুষকাণ্ড আর মণিপুর পরিস্থিতি যে উত্তাপ ছড়াবে, সেটি আগেই অনুমান করা যাচ্ছিলো।
ঘুষকাণ্ডে ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি। বৃহস্পতিবার আহমেদাবাদে আদানিদের নিজ বাসভবনে নোটিশ পাঠায়...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর