অবশেষে ঘুষকাণ্ড নিয়ে মুখ খুললেন গৌতম আদানি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

প্রায় সাড়ে ২৬ কোটি মার্কিন ডলারের ঘুষকাণ্ডে ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা। ঘুষকাণ্ডে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ আনার পর এই প্রথম এ নিয়ে মুখ খুললেন আদানি।

মার্কিন বিচার বিভাগ সম্পর্কিত আইনি বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আদানি বলেন, এটি এমন এক চ্যালেঞ্জ যা গ্রুপটি প্রথমবারের মতো মুখোমুখি হয়নি।

শনিবার ভারতের রাজস্থানে ৫১তম রত্ন ও গয়না পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আদানি বলেন, ব্যবসায়িক আইনকানুন প্রতিপালনে বৈশ্বিক মান অনুসরণে তার প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, প্রত্যেকটি আঘাত আমাদের আরও শক্তিশালী করবে এবং প্রতিটি বাধা হবে আরও দৃঢ়তার সঙ্গে আদানি গ্রুপের সামনে এগিয়ে যাওয়ার একেকটি ধাপ। 

এখনকার দুনিয়ায় প্রকৃত সত্যের চেয়ে নেতিবাচক খবর দ্রুত ছড়ায় উল্লেখ করে এই মোদি মিত্র বলেন, আইনি প্রক্রিয়া এগিয়ে যাওয়ার কাজ চলছে। 

নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিদের অভিযোগ, গৌতম আদানি, তার স্বজন ও আদানি গ্রিনের নির্বাহী পরিচালক সাগর আদানি এবং আদানি গ্রিনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভিনেত এস জেইন ভারতে বিদ্যুৎ সরবরাহের চুক্তি নিশ্চিত করতে ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেয়ার পরিকল্পনায় অংশ নেন এবং যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের সময় মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেন।

যদিও আদানি গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করেছে। এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ মন্তব্য করে সব ধরনের আইনি আশ্রয় নেয়ার ঘোষণা দিয়েছে ব্যবসায়ী গোষ্ঠীটি।

আরবিএস
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর