বগুড়া-৬ আসনে জামানত হারালেন হিরো আলম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০ পিএম

উপনির্বাচনে দুটি আসন থেকে প্রতিনিধিত্ব করেছিলেন হিরো আলম। বগুরা-৪ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারলেও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

এই উপনির্বাচনে হিরো আলম বগুড়া-৬ আসনে পাঁচ হাজার ২৭৪ ভোট পেয়েছেন। এই আসনে জামানত রক্ষার জন্য দরকার ছিল ১১ হাজার ৪৬৮ ভোট।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে।

বগুড়ার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সই করা ভোটার তালিকা অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। 

তবে আরেক আসন বগুড়া-৪-এ হিরো আলম প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। সেখানে তিনি ১৯ হাজার ৫৭১ ভোট পেয়েছেন।


একাত্তর/এআর

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বগুড়ায় আদালত চত্বরে মারধরের শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এসময় তাকে কান ধরে উঠবস করানো হয়েছে।
এবারের নির্বাচনে অনেক প্রার্থী জামানত হারাচ্ছেন। বিএনপির সাবেক নেতা ও তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের জামানত হারানোর খবর এখন আলোচনার তুঙ্গে। সেই রেশ কাটতে না কাটতেই জানা গেলো, স্বামীর...
দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনে জামানত হারিয়েছেন  ২১ জন প্রার্থী। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারালেন। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১৯ জন এবং দুই...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর