স্বামীর সঙ্গে ভোটে হেরে জামানত হারালেন স্ত্রী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম

এবারের নির্বাচনে অনেক প্রার্থী জামানত হারাচ্ছেন। বিএনপির সাবেক নেতা ও তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের জামানত হারানোর খবর এখন আলোচনার তুঙ্গে। সেই রেশ কাটতে না কাটতেই জানা গেলো, স্বামীর সঙ্গে ভোটের লড়াইয়ে হেরে স্ত্রীর জামানত খবর।

এমন ঘটনা ঘটেছে গাইবান্ধা-২ আসনে। সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করে জামানত হারিয়েছেন মাসুমা আখতার। এই নির্বাচনে স্বামী শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে জয়লাভ করলেও তার স্ত্রী মাসুমা আখতার ঈগল প্রতীকে মাত্র ১৬৯টি ভোট পেয়ে জামানত হারান।

মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। গাইবান্ধা-২ (সদর) আসনে পাঁচ প্রার্থী অংশ নেন। এতে বেসরকারি ফলে শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশীদ সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট। অন্যদিকে, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাসুমা আখতা ১৬৯ ভোট পেয়েছেন।

গাইবান্ধার ডিসি ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল বলেন, ইসির বিধিমালা অনুযায়ী ভোট কাস্টিংয়ের আট ভাগের একভাগে ভোট কম পাওয়ায় গাইবান্ধা-২ আসনের প্রার্থী গোলাম মারুফ মনা, জিয়া জামান খান ও নবনির্বাচিত এমপি শাহ সরোয়ার কবীরের স্ত্রী মাসুমা আখতারের জামানত বাজেয়াপ্ত করা হয়।

নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে পাঁচ প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে জাপার লাঙ্গল প্রতীকে আব্দুর রশীদ সরকার, জাসদের মশাল প্রতীকে গোলাম মারুফ মনা, এনপিপি’র আম প্রতীকে জিয়া জামান খান, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার ঈগল প্রতীকে লড়ছিলেন।

এআরএস
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর