নাটোরে নিপাহ ভাইরাসে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০ এএম

নাটোরের বাগাতিপাড়ায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। কাঁচা খেজুরের রস খাওয়ার পর সে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিল।

সোমবার (৩০ জানুয়ারি) ওই স্কুলছাত্রের মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে ল্যাব টেস্টে নিপাহ ভাইরাসের জীবাণু পাওয়ার বিষয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আইইডিসিআর এর ছয় সদস্যের প্রতিনিধি দল নিহতের পরিবারের লোকজনরে সাথে কথা বলেন এবং কন্টাক্ট পারসনদের নমুনা সংগ্রহ করেন।

জানা গেছে, নিহত সিয়াম হোসেন (১২) বাগাতিপাড়া উপজেলার করমদোশী গ্রামের কামরুল ইসলামের ছেলে।

সিয়ামের বাবা মো. কামরুল ইসলাম জানান, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কাঁচা খেজুরের রস খায় সিয়াম হোসেন। তারপর গত ২৯ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘আমার ছেলে যখন অসুস্থ তখন আমি মাদারীপুরে ছিলাম কাজের জন্য। ফিরে এসে ছেলের জীবিত মুখটুকু দেখতে পাইনি’। 

নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন জানান, ‘সিয়ামের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে ল্যাব টেস্টে নিপাহ ভাইরাসের জীবাণু পাওয়ার বিষয় নিশ্চিত করেছে আইইডিসিআর কর্তৃপক্ষ।’

এরপর বৃহস্পতিবার আইইডিসিআর এর ছয় সদস্যের প্রতিনিধি দল সিয়ামের পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং কন্টাক্ট পারসনদের নমুনা সংগ্রহ করেন।

আরও পড়ুন: চলতি মাসে শিলাবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক জানান, আইইডিসিআর প্রতিনিধি দলের সাথে তিনি করমদোশী এলাকা পরিদর্শন করেছেন। বিভিন্ন মসজিদের বয়ানে এসব বিষয়ে সচেতনতা চালানো হচ্ছে। যারা কাচা খেজুরের রস বিক্রি করছে তাদেরকে নিবৃত্ত করা হচ্ছে।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নিপাহ ভাইরাসের সংক্রমণ রোধে প্রচার প্রচারণা চালানো হবে। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে রস বিক্রেতাদের আইনের আওতায় আনা হবে।


একাত্তর/এসজে

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন জুলাই শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। পাশাপাশি জিয়াউর...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর